পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা আপাতত স্থিতিশীল। ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন। ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর স্বাস্থ্যবিষয়ক সহকারির দায়িত্ব পালন করেছিলেন চিকিৎসক ফয়সাল সুলতান।
আরও পড়ুন:
বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের পদযাত্রায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান ইমরান খানের পায়ে দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।আরও পড়ুন:
চিকিৎসক ফয়সাল জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যানের ডান পায়ে গুলি লেগেছে, তাঁর অবস্থা স্থিতিশীল। এক্স-রে ও স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, ইমরানের পায়ে গুলির কয়েকটি টুকরা রয়েছে।
ফয়সাল সুলতান আরও জানিয়েছেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা রয়েছেন।
আরও পড়ুন:
পাশাপাশি শুক্রবার পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ জানিয়েছেন, ইমরানের এক পায়ে দুটি গুলি লেগেছে।
আরও পড়ুন:
পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি একটি ট্যুইট করে জানিয়েছেন, দলীয় প্রধান ইমরান এখন বিপদমুক্ত। এই হামলা শুধু ইমরান খানের ওপরই নয়, এটা গোটা পাকিস্তানি জাতির ওপর হামলা।
আরও পড়ুন:
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানি নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ‘এটি স্পষ্ট হত্যার চেষ্টা ছিল। ইমরান খানকে আঘাত করা হয়েছিল, কিন্তু তিনি আপাতত স্থিতিশীল আছেন।
তবে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।আরও পড়ুন:
ফাওয়াদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সেখানকার লোকজন যদি শুটারকে থামিয়ে না দিত, তাহলে পিটিআই নেতা শেষ হয়ে যেতেন'।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামাবাদে পিটিআই’এর লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হন। তাদের মধ্যে ফয়সাল জাভেদও রয়েছেন।
আরও পড়ুন: