পুবের কলম, ওয়েবডেস্কঃ চড়ের পরে এবার ডিম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এবার ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। এর আগে একবার গত জুন মাসে ইমানুয়েল ম্যাক্রোকে ভিড়ের মধ্যে চড় মারেন এক ব্যক্তি। এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটল। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাক্রো।
ঘটনার সময় প্রেসিডেন্টের পাশে ছিলেন ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালী চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হাঁটছিলেন। সেই সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সব কিছুই ঠিক ঠাক চলছিল। তার পর হঠাৎ এই ঘটনা। তবে এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম।'
এর আগে ২০১৭ সালে একই ঘটনা ঘটে ইমানুয়েল ম্যাক্রো'র সঙ্গে। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।