পুবের কলম, ওয়েবডেস্ক: স্পেনে গত ৩০ বছরে মুসলিম জনসংখ্যা ১০ গুণ বেড়েছে। স্পেনের ইসলামিক কমিশনের সেক্রেটারি মুহাম্মদ আজনা জানিয়েছেন, যে স্পেনে বসবাসকারী মুসলিম জনসংখ্যা গত ৩০ বছরে ১০ গুণ বেড়ে তা ২৫ লক্ষ ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মুসলিম জনসংখ্যা ২৫ লক্ষের বেশি হলেও, বেসরকারি মতে প্রায় ৩০ লক্ষ মুসলিম বসবাস করে স্পেনে।
আরও পড়ুন:
আজনা আরও বলেন, স্পেনে মুসলিম জনসংখ্যার বেশিরভাগটাই শরণার্থী। তবে তারা স্পেনের নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রায় ১০ লক্ষের বেশি মানুষ স্পেনের নাগরিক, এদের মধ্যে রয়েছে কিছু শরণার্থী বাকিরা স্পেনীয় বংশোদ্ভূত।আরও পড়ুন:
আজনা জানান, মরোক্কো, পাকিস্তান, বাংলাদেশ, সেনেগাল এবং আলজেরিয়া থেকে আসা মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ। স্পেনের মুসলিম জনসংখ্যার সিংহভাগ কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া এবং মাদ্রিদের মতো শিল্পোন্নত অঞ্চলে বসবাস করে। বর্তমানে স্পেনে মুসলিম সম্প্রদায়ের জন্য ৫৩টি ইসলামিক ফেডারেশন রয়েছে এবং প্রায় দুহাজারটি মসজিদ রয়েছে। তিনি বলেন, মুসলিমদের এখানে প্রধান সমস্যা হল মসজিদ নির্মাণের অনুমতি ও লাইসেন্স পাওয়া। জনসংখ্যা বৃদ্ধি পেলেও ইসলামফোবিয়ার কারণে এখানে মাত্র ৪০টি কবরস্থান আছে।