দেবশ্রী মজুমদার,  বোলপুর: পঁচিশতম থানা উদ্বোধন হল বীরভূমে। বুধবার পানাগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী। কীর্ণাহার আগে নানুর থানা অধীন ছিল।  নানুর থেকে এই  অঞ্চলের আইন-শৃঙ্খলা দেখা হত।

  ২০০১ সালে নানুর থানার অধীনেই কীর্ণাহারে একটি পুলিশ ফাঁড়ি তৈরি হয়।  কিন্তু  কীর্ণাহারের মানুষ দীর্ঘদিন ধরে একটি পৃথক থানার দাবি জানিয়ে আসছিলেন। এবার  সেই ইচ্ছেপূরণ করলেন মুখ‍্যমন্ত্রী।  বীরভূম জেলাতে এর আগে চব্বিশটি থানা ছিল এটি নিয়ে সংখ্যা দাঁড়াল ২৫, এছাড়াও দুটি মহিলা থানা ও একটি সাইবার থানা রয়েছে বীরভূমে। 

উল্লেখ্য,  কীর্ণাহার থানার অধীনে নানুরের চারটি অঞ্চল দাসকলগ্রাম ১, দাসকলগ্রাম ২, কীর্ণাহার ১, কীর্ণাহার ২ এবং লাভপুরের দুটি অঞ্চল যথাক্রমে ঠিবা ও জামনাকে আনা হয়েছে এর অধীনে।