পুবের কলম প্রতিবেদক: প্রকাশ্য রাস্তায় এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ দুলারা (২৯)। কাশীপুর থানা এলাকার বাসিন্দা শেখ দুলারাকে শুক্রবার কেএল দাস রোডে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
আরও পড়ুন:
দুলারার সারা শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।