পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১৩ তারিখ, বুধবার ইন্ডিয়া (INDIA) জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। এই কমিটির একজন সদস্য হিসেবে দিল্লিতে  সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  জোটের বৈঠকের দিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ দিয়ে তাঁকে নোটিস পাঠিয়েছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই এই খবর জানিয়েছেন।

নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।