পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় রেলে নতুন ইতিহাস। এই প্রথম ভারতীয় রেলে চেয়ারপার্সন পদে আসিন হলেন কোনও মহিলা আধিকারিক। জয়া ভার্মা সিনহাকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারপার্সন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করল কেন্দ্রের রেলমন্ত্রক। রেলের ১৬৬ বছরের ইতিহাসে কোনও মহিলা চেয়ারপার্সন পদে ছিলেন না। এই প্রথম কোনও মহিলাকে ওই পদে দায়িত্ব দেওয়া হল। ১৬৬ বছরের ইতিহাসে এ এক নতুন ইতিহাস বলাই বাহুল্য।
আরও পড়ুন:
Smt. Jaya Varma Sinha assumes the position of Chairperson and CEO Railway Board, today.
She is the first woman head of the Railways.আরও পড়ুন:
She has vast administration and management experience of different fields of Railways. pic.twitter.com/arcBEpXTfE
আরও পড়ুন:
— Ministry of Railways (@RailMinIndia) September 1, 2023
ভারতীয় রেলের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রধান সংস্থা হল রেলওয়ে বোর্ড । এই বোর্ডে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে শেষ কথা বলেন সংস্থার চেয়ারপার্সন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। এর আগে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন অনিল কুমার লাহোতির। এবার তাঁর জায়গায় নতুন মুখ। স্থলাভিষিক্ত হলেন সিনহা। সিইও হিসেবে নিয়োগের আগে তিনি রেলওয়ে বোর্ডে ট্রাফিক ট্রান্সপোর্টেশনের অতিরিক্ত সদস্য পদের দায়িত্বে ছিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রী ১৯৮৮ ব্যাচের আইআরটিএস (IRTS) অফিসার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রথম কর্মজীবনে তিনি ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস (IRTS) অফিসার হিসাবে কাজ করেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি অপারেশন, তথ্য প্রযুক্তি, বাণিজ্যিক এবং সতর্কতা সহ বিভিন্ন পদে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। উত্তর রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার থেকে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবেও কাজ করেছেন সিনহা। বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবে কাজ করার সময়, তিনিই কলকাতা ও ঢাকা মৈত্রী এক্সপ্রেসের সূচনা করেছিলেন। এছাড়াও তিনি প্রথম মহিলা যিনি দক্ষিণ-পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন।