পুবের কলম,ওয়েবডেস্ক:দেশের প্রাচীনতম এশিয়াটিক হাতি বিজুলি প্রসাদের মৃত্যু হল। বয়স হয়েছিল প্রায় ৮৯ বছর। বার্ধ্যক্যজনিত অসুখে ভুগছিল হাতিটি।
আসামের উইলিয়ামসন মাগর গ্রুপের বেহালি চা বাগানে ভোর ৩.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিজুলি প্রসাদ। ৮-১০ বছর আগে দাঁত পরে যাওয়ায় বিজুলি প্রসাদ কিছুই খেতে পারছিলনা। চাল এবং সয়াবিনের মত খাবার খাওয়ানো হচ্ছিল তাকে। বিজুলির মৃত্যুতে পশুপ্রেমী, চা বাগানের শ্রমিক এবং স্থানীয়রা সমবেত হন এবং রাজকীয়ভাবে তাঁকে বিদায় জানানো হয়।