দেবশ্রী মজুমদার, বোলপুর: আদিবাসীদের জমি জবরদখল রুখে দিল আদিবাসীরাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার অধীন বনেরপুকুর আদিবাসী অধ্যুিষিত এলাকাতে। অভিযোগ, আদিবাসী জমি অধিগ্রহণ করে তার উপর নির্মাণ কাজ চলছিল জোরকদমে।
"আদিবাসী জাকাম" নামে একটি সংগঠন আন্দোলন শুরু করতেই বন্ধ হয় নির্মাণ কাজ।
এদিন ওই এলাকাতে পরিদর্শন করেন শ্রীনিকেতন ব্লকের আধিকারিক ও রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান।
স্থানীয় বাসিন্দা রাম সোরেন বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোথাও কোনও আদিবাসী জমি অধিগ্রহণ করা যাবে না। তা সত্ত্বেও বীরভূমের শান্তিনিকেতন এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান রন্দ্রেনাথ সরকার জানান, অভিযোগ পাওয়া মাত্র নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। জমি মালিক ও নির্মাণকারীদের বলা হয়েছে শ্রীনিকেতন বিডিও অফিসে গিয়ে নির্মাণ সংক্রান্ত সমস্ত কিছু নথিপত্র দিয়ে আসতে না হলে নির্মাণ বন্ধ রাখতে হবে।
কোনও রকম নিয়ম বহির্ভূত বিষয় হলে নির্মাণকারীদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।