০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাকাণ্ডে নয়া মোড়! শিনা বোরা নাকি বেঁচে, বোমা ফাটালেন জেলবন্দি ইন্দ্রানী মুখার্জি

শিনা বোরা নাকি বেঁচে রয়েছে।বর্তমানে সে রয়েছে কাশ্মীরে। জেল থেকে সিবিআইকে চিঠি লিখে একথা জানিয়েছেন মা ইন্দ্রানী মুখার্জি। মেয়ে শিনা বোরার হত্যার অভিযোগে জেল খাটছেন প্রাক্তন মিডিয়া একজিকিউটিভ ইন্দ্রানী মুখার্জি। ২০১২ তে খুন হন শিনা বোরা ।বর্তমানে বাইকুল্লা জেলে রয়েছেন ইন্দ্রানী। তিনি সিবিআইকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, একজন মহিলা কয়েদি তাঁকে বলেছেন শিনা বোরা মরেনি।সে কাশ্মীরে আছে। যদিও তদন্তকারী সংস্থা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে জানানো হয়েছে।

প্রাক্তন মিডিয়া একজিকিউটিভ ইন্দ্রানী মুখার্জি (৪৯) ২০১৫ থেকে বাইকুল্লা জেলে রয়েছেন। ২৫ বছরের মেয়ে শিনাকে তিনিই খুন করেছেন।অন্তত তেমনটাই অভিযোগ।ইন্দ্রানী মুখার্জি বিয়ে করেছিলেন প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জিকে। শিনা বোরা ছিলেন ইন্দ্রানীর প্রথম পক্ষের মেয়ে।যাকে তিনি বহু বছর নিজের বোন বলে পরিচয় দিতেন।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

ইন্দ্রাণীকে গ্রেফতারের তিন মাস পর তাঁর স্বামী পিটারকে গ্রেফতার করে পুলিশ।অভিযোগ ছিল শিনাকে খুন করতে পিটার ইন্দ্রাণীকে সাহায্য করেছেন। ২০১৯ -এ জামিন পান পিটার মুখার্জি। ওই বছরই পিটার ইন্দ্রানীর বিবাহ বিচ্ছেদ হয়।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সিবিআইকে প্রধানকে লেখা চিঠিতে ইন্দ্রানী শিনা বোরার জীবিত থাকার দাবি করলেও তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সিবিআই।  তবে ইন্দ্রানীর আইনজীবী সানা খান জানিয়েছেন তাঁর মক্কেল ফের জামিনের জন্য আবেদন করতে চলেছেন।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

সিবিআই জানিয়েছিল অর্থনৈতিক বেনিয়ম নিয়ে মেয়ে শিনা বোরা মাকে ব্ল্যাকমেইল করছিল। তার কারণেই ইন্দ্রানী মেয়েকে খুন করেছে । মেয়ের খবর কেউ জানতে চাইলে ইন্দ্রানী বলতেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে আছে।২০১৭ তে শিনা বোরা মামলার ট্রায়াল শুরু হয়। সাক্ষী দেন ৬০ জন।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হত্যাকাণ্ডে নয়া মোড়! শিনা বোরা নাকি বেঁচে, বোমা ফাটালেন জেলবন্দি ইন্দ্রানী মুখার্জি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার