২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ৩২ হাজার চাকরি বাতিলে অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

পারিজাত মোল্লা: শুক্রবার রাজ্যবাসী তাকিয়ে ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের প্রতি। কেননা বিপুল চাকরি বাতিলের প্রভাব পড়েছিল রাজ্যজুড়েই।

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘এখনই প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না’। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানা গেছে। ততদিন এই ৩২ হাজার শিক্ষক আগের মতোই চাকরি করবেন, এবং বেতন পাবেন।শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ  দিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

গত ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রথম পর্যায়ে ৪২ হাজার ৫০০ জনকে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: ২০২৩ মাধ্যমিকে মেধা তালিকায় কারচুপি?

অভিযোগ ওঠে, নিয়ম মেনে এই নিয়োগ হয়নি। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন ‘অযোগ্য’রা। সেই নিয়ে মামলা হয়। গত ১২ মে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ৩৬ হাজার নিয়োগ বেনিয়মে হয়েছে। এর ফলে তাঁদের চাকরি বাতিল করতে হবে পর্ষদকে। পরে অবশ্য মুদ্রন বিভ্রাটের জন্য সংখ্যাটি ৩২ হাজারে দাঁড়ায়। এদিন এই ৩২ হাজার চাকরি বাতিলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। ততদিন শিক্ষকরা চাকরি করতে পারবেন এবং বেতনও পাবেন।

আরও পড়ুন: হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল, গাজায় মৃত্যু বেড়ে ৩২ হাজার, আহত ৭৪ হাজার

সর্বধিক পাঠিত

এসআইআর ইস্যুতে আজ হাইকোর্ট–রাজ্য–কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ৩২ হাজার চাকরি বাতিলে অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার