০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেদ্দায় হজবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী   

পুবের কলম ওয়েব ডেস্কঃ সউদি আরবের জেদ্দায় ২০২৩ সালের পবিত্র হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ থেকে ১২ জানুয়ারি জেদ্দায় ৪ দিনব্যাপী এই সম্মেলন (হজ এক্সপো ২০২৩) অনুষ্ঠিত হবে। এতে ৪০০-রও বেশি চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের তত্ত্বাবধানে প্রদর্শনী ও সম্মেলন আয়োজিত হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ‘ভাষার ওপর আক্রমণ এলে রুখে দাঁড়াব’, একুশের সকালে সম্প্রীতির বার্তা মমতার

ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে হজ ও উমরাহ পালনের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও সমৃদ্ধ করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য। এই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের ২০০রও বেশি প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির সামনে হজবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারিত্ব ও চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি হজযাত্রীদের সম্ভাব্য সব প্রয়োজন পূরণে নানা উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এই সম্মেলনটি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে ৫৬টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি, মন্ত্রী, রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। আশা করছি, এবারের সম্মেলনে ৪০০রও বেশি চুক্তি সম্পন্ন হবে।’ এবারের হজ এক্সপোতে ১০টি মূল সেশন, ১৩টি প্যানেল ও হজ আলোচনা, ৩৬টি কর্মশালা থাকবে। পাশাপাশি হজ ও উমরাহ বিষয়ক পরিষেবার প্রচার ও ইসলামি সংস্কৃতির প্রদর্শনী থাকবে।

সম্মেলনে হজ ও উমরাহযাত্রীদের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। বিশেষত  হজযাত্রার অভিজ্ঞতাকে আরও দুর্দান্ত করতে লজিস্টিক, পরিবহন, জনসমাগম ব্যবস্থাপনা, আবাসন ও আতিথেয়তা পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পরিষেবার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, যুবরাজ সালমানের ‘সউদি ভিশন ২০৩০’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিদের ধর্মীয় ও সংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সউজির হজ ও উমরাহ মন্ত্রক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেদ্দায় হজবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী   

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার