পুবের কলম প্রতিবেদক: শোকস্তব্ধ মহামেডান স্পোর্টিং। ক্লাবের এক সময়ের দাপুটে কর্তা ইকবাল আহমেদ আর নেই। শুক্রবার নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। ২০১৮ সাল থেকে অসুস্থ ছিলেন ইকবাল আহমেদ। কয়েকটা বছর একেবারেই চলাফেরা করতে পারতেন না। ইকবাল আহমেদের মৃত্যুতে শোকাহত রেড রোডের ধারের ক্লাবটি।
রাজনীতি ও ক্রীড়াক্ষেত্রের মধ্যে দারুণ একটা সমন্বয় ঘটিয়েছিলেন। দাদা সুলতান আহমেদের হাত ধরেই তাঁর মহামেডান ক্লাবে আগমন। গ্রাউন্ড সচিব থেকে ফুটবল সচিবে উত্তরণ। সুলতান আহমেদ ঠিক যতটা শান্ত প্রকৃতির ছিলেন, ইকবাল ছিলেন ততটাই ডাকাবুকো। কিন্তু প্লেয়ার নির্বাচন করার ক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি ছিল উল্লেখ করার মতো। মহামেডান ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ২৩ বছরের। বিভিন্ন সময়ে মহামেডান ক্লাবে যে সব কর্মকর্তারা এসেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে ইকবালের সম্পর্কও ছিল বেশ ভালো। রহিম নবি, দীপেন্দু বিশ্বাসদের মতো প্লেয়ারদের মহামেডানে নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় অবদান যদি কারও থেকে থাকে, তাহলে তিনি ইকবাল আহমেদ। দাদা সুলতান আহমেদ যখন ক্লাবের সভাপতি, তখন ইকবাল আহমেদ ফুটবল সচিব। একদিকে সুলতান আহমেদ যখন ক্লাবের বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করছেন, তখন সাদা-কালো ব্রিগেডের ফুটবল টিমকে সাজানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র পদে অভিষিক্ত হওয়ার পর রাজনীতিতেই বেশি সময়টা কাটালেও ফুটবলের টানে মহামেডান ক্লাবে যাওয়াটা বন্ধ করেননি। ক্লাবে শীর্ষ কর্তাদের সঙ্গে মাঝেমধ্যেই দেখা করে ক্লাব সম্পর্কে নিজের ভালোবাসা ব্যক্ত করতেন ইকবাল। দাদা সুলতানের মৃত্যুর বেশ কিছু পর থেকেই অসুস্থ হতে থাকেন তিনি। সশরীরে মহামেডান ক্লাবে উপস্থিত থাকতে না পারলেও নিত্য খবরাখবর নিতেন ক্লাবের। সঙ্গে বিভিন্ন জনের কাছ থেকে ময়দানেরও বিভিন্ন খবরাখবর নিতেন। প্লেয়ারদের উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও ইকবাল আহমেদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর প্রয়াণে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘ইকবাল আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। ক্লাবের প্রতি তাঁর একাত্মতা ও তাঁর অবদান ভোলার নয়। তাঁর অভাব অনুভব করবে মহামেডান স্পোর্টিং ক্লাব।’ইকবাল আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ মহামেডান
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩১ মে ২০২৪, ১৬:৪১
আরও খবর
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ