মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইসরায়েল ও হিজবুল্লাহ হামলা বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার একাধিক বক্তব্যে তিনি জানান, উভয় পক্ষই সংঘাত কমানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি দ্রুত শান্ত হতে পারে।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় নেতানিয়াহু নাকি আশ্বাস দিয়েছেন যে, বৈরুতের দক্ষিণাঞ্চলে আর কোনও নতুন সামরিক অভিযান চালানো হবে না। আগে ওই এলাকায় সেনা মোতায়েনের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছে ইসরায়েল।
এমনকি যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের।আরও পড়ুন:
একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়েছে। তাঁদের পক্ষ থেকেও সব ধরনের গুলি ও হামলা বন্ধ করার বিষয়ে সম্মতি মিলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়েই নতুন করে একে অপরের ওপর আক্রমণ না চালানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
আরও পড়ুন:
এদিকে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব গ্রহণ করেছে।
প্রস্তাব অনুযায়ী প্রথমে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ হবে, পরে তা সারা লেবাননে বিস্তৃত যুদ্ধবিরতির রূপ নিতে পারে।আরও পড়ুন:
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনা স্থগিত করেছে।
আরও পড়ুন:
যদিও ট্রাম্প পরে জানান, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলছে এবং তা দ্রুত অগ্রসর হচ্ছে। তাঁর মতে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা এখনও রয়েছে।