পুবের কলম,ওয়েবডেস্ক : হামাসের হাতে জিম্মি ইসরাইলি নাগরিকদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতের বিনিময়ে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহ আরও বাড়াতে রাজি হয়েছে যায়নবাদী ইসরাইল। মঙ্গলবার এ নিয়ে কাতার-ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। নতুন এই চুক্তি অনুযায়ী, ইসরাইলি জিম্মিদের শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে হামাস। তার বিনিময়ে গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ সামগ্রী ঢুকতে দেবে ইসরাইল।
আরও পড়ুন:
কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে জানিয়েছেন, এ চুক্তি অনুযায়ী গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সুরক্ষা দেবে হামাস। আর গাজার সবচেয়ে বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ অসামরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন:
চুক্তির শর্ত অনুযায়ী, ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী ও হামাসের হাতে থাকা জিম্মিদের জন্য ওষুধের প্রথম চালানটি বুধবার কাতারের রাজধানী দোহা থেকে মিশরের উদ্দেশে পাঠানো হবে। তারপর রাফাহ ক্রসিং পার হয়ে সেগুলো গাজায় পৌঁছাবে।
ইসরাইলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এ চুক্তিকে স্বাগত জানিয়েছে।আরও পড়ুন:
মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, ‘চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, উভয় পক্ষের এই সমঝোতা জিম্মিদের মুক্তির পথ আরও সহজ করে দেবে।’ উল্লেখ্য, গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের এই বর্বর হামলায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।