২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা

পুবের কলম ওয়েব ডেস্কঃসউদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা। এতে বিশ্বের ৯০০রও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সউদির সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের উদ্যোগে ৮-১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। বইপ্রেমী পাঠকদের এই উৎসবে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ডিজিটাল পাবলিশিং কনফারেন্স, সায়েন্স ফিকশন কনফারেন্স, কথোপকথন সেশন, কর্মশালা ও কবিতা সন্ধ্যাসহ লেখক-পাঠকদের মিলনক্ষেত্র হবে এই বইমেলার ‘বুক টক’ পর্ব।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ‘ভাষার ওপর আক্রমণ এলে রুখে দাঁড়াব’, একুশের সকালে সম্প্রীতির বার্তা মমতার

মেলার সাংস্কৃতিক কর্মশালায় নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা। কবিতা সন্ধ্যা ও নাটক পরিবেশনার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিল্পকলা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় ফ্যাশনশিল্প, প্রাচীন সামুদ্রিক শিলালিপি ও ঐতিহাসিক স্থাপত্যে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা হবে। সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের প্রধান মুহাম্মদ হাসান আলওয়ান বলেন, ‘জেদ্দা বইমেলার মাধ্যমে একটি সাহিত্যিক কেন্দ্র গড়ে উঠছে, যার মাধ্যমে সউদি সংস্কৃতির বিকাশ ঘটছে। বই শিল্প ও প্রকাশনাকে সমৃদ্ধ করে সংস্কৃতি বিকাশে কমিশন কাজ করছে।

আরও পড়ুন: ৪ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড

আরও পড়ুন: পাথরচাপুড়িতে হযরত দাতা মেহবুব শাহ (রহ.)-এর উরস উপলক্ষে শুক্রবার শুরু হচ্ছে উরস উৎসব ও মেলা

জেদ্দা বইমেলা দর্শকদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং লেখকদের অনুপ্রেরণা জোগাবে। ’ সেরা প্রকাশকদের জন্য পুরস্কারের পাশাপাশি দর্শকদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। করোনা মহামারির কারণে তিন বছর পর এবারই প্রথম জেদ্দা বইমেলা শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পঞ্চম আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার