পুবের কলম,ওয়েবডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরাইলের চালানো হামলা ও গণহত্যার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় রাজা আব্দুল্লাহ এই আহ্বান জানান। একই সাথে তিনি গাজার মর্মান্তিক মানবিক সংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন। রাজা আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, গাজার অসামরিক জনগণকে রক্ষা এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করার জন্য দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে আমেরিকাকেই চাপ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, গাজার জনগণকে সেখান থেকে উচ্ছেদ করার যে পরিকল্পনা ইসরাইল প্রকাশ করেছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর বিপরীতে তিনি গাজায় বসবাসের যোগ্য পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অধিকৃত পশ্চিম তীর থেকে গাজাকে বিচ্ছিন্ন করার যেকোনও প্রচেষ্টাকে তিনি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। রাজা আব্দুল্লাহ বলেন, ‘ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া এই অঞ্চলে কখনও শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না।’ এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা যে সহিংসতা চালাচ্ছে তারও নিন্দা জানান জর্ডানের রাজা। উল্লেখ্য, গাজা ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে মধ্যপ্রাচ্যের আর কোথাও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে মার্কিন বিদেশমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করছেন।যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ জর্ডানের রাজার
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৩:২৬
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি