বিশেষ প্রতিবেদন: আফ্রিকার অন্যতম প্রাচীন মসজিদ হল তিউনিসিয়ার কায়রুয়ান জামে মসজিদ। ৫০ হিজরি সালে সাহাবি হজরত মুয়াবিয়া (রা.)-এর অন্যতম সামরিক কমান্ডার উকবা বিন নাফি (রহ.) ৯ হাজার বর্গমিটার জায়গার ওপর এটি নির্মাণ করেন। তিউনিসিয়ার কায়রুয়ান শহরও প্রতিষ্ঠা করেন তিনি। এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে কায়রুয়ান জামে মসজিদকে উকবা জামে মসজিদও বলা হয়।
কায়রুয়ান মসজিদ থেকেই আফ্রিকা মহাদেশের প্রথম আযান উচ্চারিত হয়েছিল বলে জানা যায়। শুরুতে এই মসজিদের আয়তন ছিল অনেক ছোট। অত্যন্ত সাধারণভাবে মসজিদটি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সময়ের পরিক্রমায় বিভিন্ন শাসনামলে মসজিদের আয়তন ও শান-শওকত বৃদ্ধি পায়। মসজিদটিকে বাইরে থেকে দেখলে মনে হবে একটি শক্তিশালী দুর্গ মসজিদটিকে বেষ্টন করে রেখেছে। কাইরুয়ান মসজিদে পাঁচটি গম্বুজ ও নয়টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদের মেহরাবের কাছে নিচু ছাদবিশিষ্ট আরেকটি কক্ষ রয়েছে। যার নাম মাকসুরা। খলিফাদের নামায আদায় এবং তাদের নিরাপত্তার জন্য এই বিশেষ কক্ষ মাকসুরা নির্মিত হয়েছিল। এই কক্ষের ভেতরে দাঁড়িয়ে মসজিদে মুসল্লিদের দেখতে পাওয়ার পাশাপাশি তাদের সঙ্গে এক জামাতে নামায আদায় করা যেত। কায়রুয়ান জামে মসজিদের প্রাচীর নির্মাণ করা হয়েছে ইট ও পাথর দিয়ে। এই প্রাচীরের ভেতরেই তৈরি হয়েছে বড় বড় স্তম্ভ। নিচে দাঁড়িয়ে মিনারের দিকে তাকালে তিন স্তরের কারুকার্যকেই সমান মনে হয়। কাইরুয়ান জামে মসজিদের মিম্বর খ্রিষ্টীয় নবম শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এটি মুসলিম বিশ্বের অন্যতম পুরোনো মিম্বর হিসেবে পরিচিত।কায়রুয়ান জামে মসজিদ: আফ্রিকার অন্যতম প্রাচীন ইসলামি স্থাপনা
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২৩, ০৬:০৬
আরও খবর
তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে তছনছ নেপাল, মৃত ৮
সাংসদ পদ খারিজের আর্জি, দলবদল করা ২০ সাংসদকে সুপ্রিম কোর্ট ও স্পিকারের নোটিস
যাদবপুরের পর আরও এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, আহত একাধিক
বিধানসভার বই ফেরাননি মমতা, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রীর
ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৫ সদ্যোজাতর
ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৫ সদ্যোজাতর
ইন্ডিয়া গেটে কি হবে সিজেপির কর্মসূচি? ৫ সেপ্টেম্বরের মিছিল ঘিরে দিল্লি পুলিশের আপত্তি
ইন্ডিয়া গেটে কি হবে সিজেপির কর্মসূচি? ৫ সেপ্টেম্বরের মিছিল ঘিরে দিল্লি পুলিশের আপত্তি
সুদানের কোর্দোফানে বিদ্রোহীদের হামলা, নিহত ২৭, মৃতদের মধ্যে ৪ শিশু
সুদানের কোর্দোফানে বিদ্রোহীদের হামলা, নিহত ২৭, মৃতদের মধ্যে ৪ শিশু
অজয় দেবগনকে তারকা বানানো সেই পরিচালক আর নেই, ৭৭-এ প্রয়াত কুকু কোহলি
অজয় দেবগনকে তারকা বানানো সেই পরিচালক আর নেই, ৭৭-এ প্রয়াত কুকু কোহলি
কণ্ঠ থামল কিংবদন্তির, ৮০-তে প্রয়াত ডলি পার্টন, শ্রদ্ধায় আমেরিকার পতাকা অর্ধনমিত
কণ্ঠ থামল কিংবদন্তির, ৮০-তে প্রয়াত ডলি পার্টন, শ্রদ্ধায় আমেরিকার পতাকা অর্ধনমিত
অর্থনৈতিক নিষেধাজ্ঞাই আমেরিকার সামরিক পরাজয়ের স্বীকারোক্তি, দাবি ইরানের
অর্থনৈতিক নিষেধাজ্ঞাই আমেরিকার সামরিক পরাজয়ের স্বীকারোক্তি, দাবি ইরানের
সর্বাধিক পাঠিত
আইএসএলে খেলার সম্ভাবনা নেই মহামেডানের, ডায়মন্ড হারবারকে ছাড়াই ১৩ দল নিয়ে প্রতিযোগিতার পরিকল্পনা ফেডারেশনের
পুজোর মুখে বড় সুখবর, পঞ্চায়েত কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার
বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জাতিগত শংসাপত্র যাচাই নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, দুই জেলায় লাল সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, দুই জেলায় লাল সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
যাদবপুর-কাণ্ডে গ্রেফতার শূণ্য, আভ্যন্তরীন তদন্ত কমিটির চেয়ারম্যান পদ প্রত্যাখান শুভশঙ্কর সরকারের
যাদবপুর-কাণ্ডে গ্রেফতার শূণ্য, আভ্যন্তরীন তদন্ত কমিটির চেয়ারম্যান পদ প্রত্যাখান শুভশঙ্কর সরকারের
ইরানে এক লিটার উন্নতমানের পেট্রোলের দাম প্রায় ৯ লাখ রিয়াল
ইরানে এক লিটার উন্নতমানের পেট্রোলের দাম প্রায় ৯ লাখ রিয়াল
আজ থেকে একাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা
আজ থেকে একাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা
রাজ্যে তৈরি হবে ৩০ লক্ষ নতুন বাড়ি, টাকা চাইলেই ব্যবস্থা হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর