পুবের কলম প্রতিবেদক অবশেষে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি হল। বLবিদ্যুৎ সহ বৃষ্টি– সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জেলায় জেলায়। বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের চলবে বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে– বজ্র- বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। হতে পারে শিলা বৃষ্টি। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৩ শতাংশ।অন্যদিকে– মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী– আগামী কদিন উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। দিল্লি– হরিয়ানা– পাঞ্জাব সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহ কমবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ জারি থাকবে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খন্ড রাজস্থান সহ গুজরাতের কিছু অংশে।
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২২, ১৪:১৯
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর