০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সায়ানাইড দিয়ে ১৩ বন্ধুকে খুন!

পুবের কলম,ওয়েবডেস্ক: থাইল্যান্ডে বিষাক্ত পটাশিয়াম সায়ানাইড প্রয়োগে ১৩ জনকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম সাররাত রাংসিউথানপর্ন। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে ওই নারীর বিরুদ্ধে ৯ জনকে হত্যার অভিযোগ আনে পুলিশ। পরে বৃহস্পতিবার এই সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়।

থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা সুরাচাতে হাকপার্ন বলেন, ২০২০ সাল থেকে অন্তত ১৩ জনকে হত্যার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। অর্থের কারণে এসব হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মৃত বন্ধুর চিতায় ঝাঁপ, উত্তরপ্রদেশে প্রাণ হারালেন যুবক

তবে তিনি মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলেন বলেও জানা গেছে। সাররাত বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর স্বামী থাইল্যান্ড পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পুলিশ বলছে, ওই নারীর বাসায় সায়ানাইডের মতো জিনিস পাওয়া গেছে।

আরও পড়ুন: পাশে দাঁড়ানো বন্ধুদের ভুলব না: এরদোগান

ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীদের খাবার ও পানির সঙ্গে ওই সায়ানাইড মিশিয়ে দিয়েছিলেন ওই নারী। এতে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়। প্রায় দুই সপ্তাহ আগে রাজধানী ব্যাঙ্ককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে এক ব্যক্তির মৃত্যুর পর সাররাতকে নিয়ে সন্দেহ হয় পুলিশের। তিনি সারারাতের বন্ধু ছিলেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সায়ানাইড প্রয়োগে অন্যান্য হত্যাকাণ্ডেও সাররাতের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সায়ানাইড দিয়ে ১৩ বন্ধুকে খুন!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার