পুবের কলম ওয়েব ডেস্ক: জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে হামলাকারী ওই ব্যক্তি নিজে সামান্য আহত হয়েছিল।
তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রোকস্টেড গ্রামের একটি ট্রেন স্টেশন তাকে গ্রেফতার করা হয়। মোট আহত ৭জনের মধ্যে তিনজনের অবস্থা গুরত্বর বলে জানিয়েছে কতৃপক্ষ।আরও পড়ুন:
স্লেজউইগ-হলস্টেইন আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী সাবিন সুয়েতারলিন-ওয়াক হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। জার্মান পাবলিক ব্রডকাস্টার এনডিআরকে তিনি বলেন, এটি ভয়ানক, আমরা হতবাক এবং আতঙ্কিত।
আরও পড়ুন:
এদিকে, তদন্ত পরিচালনা স্বার্থে জার্মানির জাতীয় রেল কোম্পানি হামবুর্গ এবং কিয়েলের মধ্যে কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে।