২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ উইকেট নেওয়া আজাজকে জার্সি উপহার কোহলীদের

পুবের কলম ওয়েবডেস্কঃ ওয়াংখেড়ে টেস্টে তার দল ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছে। কিন্তু তাতে কি? অসাধারণ পারফরম্যান্স করে নিজের জন্মভূমি মুম্বইয়ের পাশাপাশি জিতে নিয়েছে আপামর ভারতের ক্রিকেটপ্রেমীদের হূদয়। জিম লেকার ও অনিল কুম্বলের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ ইউনুস প্যাটেল।পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১৪ উইকেট। যেটা ভারতের মাটিতে প্রথম কোনও বিদেশী ক্রিকেটারের টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।

। আজাজের এই কৃতিত্বের জন্য তাঁকে বিশেষ সম্মান দিল ভারতীয় দল। বিরাট কোহলীদের সই করা জার্সি আজাজের হাতে তুলে দিলেন  রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে অজাজকে বিশেষ সম্মান দিল মুম্বই ক্রিকেট সংস্থা। ১০ উইকেটের জন্য আজাজের প্রশংসা করেন অশ্বিন। তার পরেই ভারতীয় দলের তরফে একটি টেস্ট জার্সি আজাজের হাতে তুলে দেন তিনি। তাতে কোহলী-সহ সব ক্রিকেটারের সই ছিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০ উইকেট নেওয়া আজাজকে জার্সি উপহার কোহলীদের

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার