নিজস্ব প্রতিনিধি: মাত্র সাত মাসেই যে ছবিটা এমন বদলে যাবে ভাবতে পারেননি ওঁরা। সাত মাস আগে বিধানসভা ভোটের সময়ে পাড়ায়-পাড়ায় দলীয় কার্যালয়ে চেনা-অচেনা কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। শাসকদলের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই করতে ঝাঁপিয়ে পড়ার লোকের অভাব ছিল না। কিন্তু সাত মাসেই ছবিটা আমূল বদলেছে। পুরভোটে লড়াইতে নেমে কার্যত আতান্তরে পড়েছেন অধিকাংশ ওয়ার্ডের বিজেপি প্রার্থী। শাসকদলের প্রার্থীদের বিরুদ্ধে কতটা লড়াই দেওয়া যাবে, তা নিয়ে যথেষ্টই সন্দিহান। বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘জেতার আশা করবেন না।
জামানত বাঁচলেই যথেষ্ট হয়েছে বলে মনে করবেন।’ কেন দলের এমন বেহাল দশা? সেই প্রশ্নের স্পষ্ট কোনও জবাব দিতে চাননি বঙ্গ বিজেপির পদাধিকারীরা। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘শাসকদল লাগাতার হুমকি দিয়ে চলেছে। ফলে অনেকেই ভয়ে প্রচারে নামছেন না।’ নেতারা কেন প্রচার এড়িয়ে যাচ্ছেন, জানতে চাইলে তাঁর জবাব, ‘দলের রাজ্য নেতারা অবশ্যই প্রচারে নামবেন। প্রার্থীরা কাকে কাকে প্রচারে চান, তার তালিকা দিতে বলা হয়েছে। সেই তালিকা পেলেই নেতাদের প্রচার কর্মসূচি চূড়ান্ত করা হবে।’ দলের প্রচার কমিটির মাথায় যিনি রয়েছেন, সেই তৃণমূল থেকে জার্সি বদল করে বিজেপিতে নাম লেখানো দীনেশ ত্রিবেদী অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। আর মাত্র আটদিন বাদে পুরভোট। প্রচারের জন্য হাতে রয়েছে ছয়দিন। কিন্তু মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা থেকে দক্ষিণ শহরতলী- বিজেপি প্রার্থীদের প্রচার তেমনভাবে চোখেই পড়ছে না। ৮৬ নম্বর ওয়ার্ডে যিনি দলীয় প্রার্থী হয়েছেন সেই রাজর্ষি লাহিড়িকে ছেড়ে নির্দল হয়ে দাঁড়ানো প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের হয়ে প্রচারে নেমেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। ৬৮ নম্বর ওয়ার্ডে বিজেপির ভালো ভোট রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দা জয়দীপ বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেছেন, ‘সব প্রার্থী বাড়ি এসে ভোট ভিক্ষা করেছেন। কিন্তু বিজেপি প্রার্থিকে চোখেই দেখলাম না।’ ৮৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রুবি মুখোপাধ্যায় আক্ষেপের সঙ্গে বলেছেন, ‘দরজায়-দরজায় যে প্রচারে যাব, তার জন্য যে কর্মী প্রয়োজন, তা নেই। একা ভোট চাইতে গিয়ে কি লোক হাসাবো?’ গতবার যারা জিতেছিলেন সেই মীনাদেবী পুরোহিত, সুনীতা ঝাওয়ার আর বিজয় ওঝার যেহেতু নিজস্ব সংগঠন ও কর্মী বাহিনী রয়েছে, ফলে তাঁরা মাটি কামড়ে থেকে প্রচার করছেন। বাকি ওয়ার্ডগুলিতে বিজেপি প্রার্থীদের অবস্থা কার্যত ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো। বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করছেন, ছোট পথসভা বা পদযাত্রার জন্য বেশ কয়েকজন রাজ্য নেতাকে ফোন করেছিলেন। প্রত্যেকেই নানা অছিলায় প্রচারে যাওয়া এড়িয়েছেন। কেউ বলছেন, পরে সময় জানাচ্ছেন, কেউ আবার ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছেন বলে ফোন কেটে দিয়েছেন।আরও খবর
আয়ুষ্মান ভারত প্রকল্পে দুর্নীতির অভিযোগ! ২৩৫৯টি হাসপাতালকে বাতিল করল কেন্দ্র, জরিমানা ৩২৮ কোটির বেশি
মমতার উপর হামলার প্রতিবাদে বিধানসভায় একজোট তৃণমূল, কুণালদের পাশে ঋতব্রতপন্থী তিন বিধায়ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, জট কাটার আশা
হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূলকর্মীর মৃত্যু: আইসি ক্লোজড, আইও সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত, পেলেন ৩ সপ্তাহের অনুমতি
চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত, পেলেন ৩ সপ্তাহের অনুমতি
'আগাম খবর দিলে পাবেন পুলিশি নিরাপত্তা', হালিশহরে হেনস্তার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করলেন শুভেন্দু
'আগাম খবর দিলে পাবেন পুলিশি নিরাপত্তা', হালিশহরে হেনস্তার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করলেন শুভেন্দু
‘বাবা নির্দোষ, বিজেপির ষড়যন্ত্রের শিকার’, তরুণ তেজপালের কারাদণ্ডের পর সরব কন্যা কারা
‘বাবা নির্দোষ, বিজেপির ষড়যন্ত্রের শিকার’, তরুণ তেজপালের কারাদণ্ডের পর সরব কন্যা কারা
স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার
স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ