পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনে ইসরাইলের দমন ও নিপীড়নমূলক বেশ কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে কুয়েত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দেশটি বলেছে, ইসরাইল ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। সাধারণ পরিষদে ‘বিশেষ অর্থনৈতিক সহায়তাসহ দুর্যোগের ক্ষেত্রে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা এবং ত্রাণ সহায়তার সমন্বয় জোরদার করা’ শীর্ষক আলোচনার সময় কুয়েতের প্রতিনিধি আধুল আজিজ আমাশ বলেন, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় তাদের অন্যায় অবরোধ এবং নিরস্ত্র অসামরিকদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রেখেছে। তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে একটি প্রতিবেদন তুলে ধরেন, যাতে ইসরাইল কর্তৃক সংঘটিত বসতি স্থাপন, বাড়িঘর ভেঙে ফেলা, জোরপূর্বক উচ্ছেদ এবং প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞাসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বিশদে উল্লেখ রয়েছে।
আমাশ বলেন, ‘বিশ্ব এখন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও প্রত্যক্ষ করছে। এতে মানবিক ও অর্থনৈতিক যে সমস্যা তৈরি হচ্ছে, তা নিঃসন্দেহে রাষ্ট্রসংঘের বোঝা বাড়িয়েছে।’ এ সময় তিনি উল্লেখ করেন, দুর্যোগ ও সংকটের ক্ষেত্রে রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা এবং ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার করার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে কুয়েত। আমাশ তার বক্তব্যে বিশ্বজুড়ে ত্রাণ সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে রাষ্ট্রসংঘ এবং অংশীদারদের পাশাপাশি এসব সংস্থার কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন।রাষ্ট্রসংঘে ইসরাইলের সমালোচনায় কুয়েত
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২২, ০৯:০৯
আরও খবর
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও
মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে