পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কুয়েতের বিদেশমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল জাবের আল সাবাহ। তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন:
বিদেশমন্ত্রকের সদর দফতর থেকে তিনি বলেন, ‘ফিলিস্তিনিই ইস্যুই আমাদের প্রধান ইস্যু।
আর এতে কোনও লুকোচুরি নেই। কুয়েত কখনই এই পথ থেকে সরে আসেনি।’ কুয়েতি বিদেশমন্ত্রীর কথায়, ইসরাইল গাজায় যে যুদ্ধ শুরু করেছে তা আত্মরক্ষামূলক নয়, বরং প্রতিশোধমূলক। গাজায় অবিলম্বে সাধারণ মানুষের রক্তপাত বন্ধে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল্লাহ আল জাবের আল সাবাহ। ফিলিস্তিনি সংকট নিরসনে তিনি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার ওপর জোর দেন।(https://editorialrm.com)