১ প্রতিবাদী  কৃষকদের পিষে  দেয় বিজেপি মন্ত্রীর ছেলের গাড়ি। মর্মান্তিক এই ঘটনায়  মৃত্যু হয়েছে  তিন  কৃষকের, গুরুতর আহত  আরও এক কৃষক।  উত্তরপ্রদেশের টিকুনিয়ার এই ঘটনার তীব্র  নিন্দা  করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি  মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন  পাঁচ সদস্যের সাংসদদের  একটি  দল মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করবেন।

দিনভর একনজরে উত্তপ্ত লখিমপুর

দিনভর একনজরে উত্তপ্ত লখিমপুর

২ উত্তরপ্রদেশের এই  ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।

আজ সোমবার  পাঁচ সদস্যের তৃণমূল  সাংসদদের একটি  প্রতিনিধি দল যাচ্ছে  লখিমপুর।  যাতে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব।

৩ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি জানিয়েছেন সোমবারেই তিনি যাবেন লখিমপুর  খেরিতে।এছাড়া লখিমপুর যাচ্ছেন অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, রাকেশ টিকায়েত, চন্দ্রশেখর আজাদও।পাশাপাশি এই ঘটনায় অজয় কুমার মিশ্রের ছেলে আশিষ মিশ্রের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ দায়ের করার দাবি তুলেছে সংযুক্ত  কিষাণ মোর্চা।

দিনভর একনজরে উত্তপ্ত লখিমপুর

৪ বিলম্বিত বোধোদয়, লখিমপুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন যোগী আদিত্যনাথ চাপের মুখে  পড়ে শেষ  পর্যন্ত  লখিমপুর খেরির ঘটনাকে  দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিলেন  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি  বলেন  এই ঘটনায় জড়িতদের নাম প্রকাশ্যে নিয়ে আসা হবে এবং অভিযুক্তদের  কঠোর সাজা হবে।

৫ লখিমপুর খেরিতে কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সীতাপুর থেকে আটক করা হয়। তবে এরই মধ্যে 'বোন' প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন 'দাদা' রাহুল।

কংগ্রেস নেতা ও প্রিয়াঙ্কার মনোবল বাড়ানোর জন্য যোগী সরকারকে নিশানা করে রাহুলের বার্তা 'তোমার সাহস ওঁদের ভয়ের কারণ।

৬  উত্তরপ্রদেশে কৃষকদের ‘পিষে খুনের’ ঘটনায় ক্রমশ বাড়ছে ক্ষোভের মাত্রা। প্রতিবাদে সামিল হয়েছেন কৃষক এবং বিরোধী নেতারা। তারইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চাপানো হয়েছে খুনের ধারা।উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, লখিমপুর হিংসার তদন্ত করবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। দুর্গত পরিবারগুলিকে ৪৫ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।