পুবের কলম, মালদহ: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বড়সড় ছক বানচাল করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বহুমূল্য বিদেশি মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদহকে বারবার পাচারের কাজে ব্যবহার করে দুষ্কৃতীরা। তবে সাম্প্রতিক সময়ে কালিয়াচক ও বৈষ্ণবনগর থানার পুলিশের সক্রিয়তা এই ধরণের অপরাধ দমনে বড় সাফল্য এনে দিচ্ছে। মালদহ জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, "মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান জারি থাকবে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের মূল পান্ডাদের খোঁজ চালানো হবে।"