পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক বিজ্ঞানী ড. আবদুল কাদের খান ইন্তেকাল করেছেন। রবিবার সকাল ৭টা নাগাদ ইসলামাবাদের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৫ বছর । জানা গিয়েছে, করোনা থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বিজ্ঞানীর মৃত্যুতে প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ১৯৮২ সাল থেকে তিনি ড. খান নামে এক বিশিষ্ট মানুষের সঙ্গে পরিচিত ছিলেন । তিনি বলেন, দেশের প্রতিরক্ষাখাতে উন্নয়নে তার যে অবদান তা কখনও ভুলবে না পাকিস্তানের মানুষ। গোটা জাতি তাঁর কাছে কৃতজ্ঞ।
বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ বলেন, জাতি একজন সত্যিকারের বন্ধুকে হারালো, যিনি অন্তর দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বহু ক্ষতি হলো দেশের। তার অসাধারণ কর্মগুণ পাকিস্তানকে পারমাণবিক শক্তির কেন্দ্রে নিয়ে এসেছে।তাঁকে ফাদার অফ নিউক্লিয়ার আখ্যায় ভূষিত করেছিল আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন: