পুবের কলম প্রতিবেদক:  প্রয়াত জাদুকর সুবীর সরকার। গত ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই জনপ্রিয় জাদুকরের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে তেমনভাবে প্রকাশিত হয়নি। প্রবাদপ্রতিম জাদুকর পিসি সরকারের ছাত্র ছিলেন তিনি।

সুবীর সরকার বিশ্ব সহ গোটা দেশের মানুষকে তাঁর আধুনিক জাদুবিদ্যার মাধ্যমে পরিচয় করান।

প্রয়াত  বিশিষ্ট জাদুকর 'উদীয়মান সূর্য' সুবীর সরকার

বিশিষ্ট এই জাদুকর সুবীর সরকারের বাল্যবন্ধু ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সূত্রে সুবীর সরকার দিল্লিতে ইন্দিরা গান্ধির বাসভবনে যান এবং পরিবারের সকল সদস্যদের সামনে জাদু প্রদর্শন করেন।

প্রয়াত  বিশিষ্ট জাদুকর 'উদীয়মান সূর্য' সুবীর সরকার

ইন্দিরা গান্ধির প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

দক্ষতার গুণে সুবীর সরকার 'উদীয়মান সূর্য' হিসেবে পরিচিতি লাভ করেন। দেশ ছাড়াও লন্ডন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, মায়ানমারে তিনি তাঁর জাদু প্রদর্শন করে খ্যাতি অর্জন করে।

প্রয়াত  বিশিষ্ট জাদুকর 'উদীয়মান সূর্য' সুবীর সরকার

জাদুকর সুবীর সরকার 'প্রমথেশ বড়ুয়া পুরস্কার' ও 'বিজয়শ্রী পুরস্কার', রত্নশিরোমণি পুরস্কার'-এ ভূষিত হয়েছিলেন। বরাবরই প্রচারবিমুখ ছিলেন তিনি। সুবীর সরকারের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হল।