দেবশ্রী মজুমদার, বীরভূম: যোগী রাজ্যে কৃষক হত্যার প্রতিবাদে বীরভূমের একাধিক জেলায় বিক্ষোভ মিছিলে শামিল হল বামফ্রন্ট। ৩ অক্টোবর যোগী রাজ্যে ৪ কৃষক হত্যার প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল করা হয়। জেলার একাধিক প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ মিছিল করে বামফ্রন্ট। রামপুরহাটের সঙ্গে বোলপুর শহরের রাস্তায় কৃষকদের মৃত্যুর প্রতিবাদে পদযাত্রা হয়।
আরও পড়ুন:
বীরভূম জেলা কৃষক সংগঠনের সহ সম্পাদক বকুল ঘোড়ুই জানান, যোগীরাজ্যে কৃষকদের হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই মামলা প্রক্রিয়া সম্পন্ন হওয়ারও দাবি তোলে বীরভূম জেলা কৃষক সংগঠন।
আরও পড়ুন:
গৌটা দেশে জুড়ে আন্দোলনে চলছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সহ জেলাতে তার প্রভাব পড়ছে।
বোলপুর শহরে মৃত কৃষকদের স্মরণে শোক ও বিক্ষোভ মিছিল করা হয়।আরও পড়ুন:
উল্লেখ্য, এই কৃষক হত্যার অভিযোগ ওঠে দেশের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশীষ মিশ্রর বিরুদ্ধে। অভিযোগ উঠছে যে আন্দোলনকারী কৃষকদের উপর বলপূর্বক গাড়ি চালিয়ে পিষে দেওয়া হয়েছে তিনজনকে। এছাড়া গুলিবিদ্ধ হন আরও এক কৃষক।