পুবের কলম প্রতিবেদক: অযোধ্যার অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকালে এবিভিপির উদ্যোগে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়। প্রথম থেকেই এই কর্মসূচি নিয়ে বিতর্ক ছিল এবং শেষমেশ সেই বিতর্ককে কেন্দ্র করে দুই সংগঠনের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন:
অযোধ্যার রাম মন্দিরের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করা নিয়ে বিতর্কের সূত্রপাত। জানা গেছে, এবিভিপির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রথম থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সোমবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবিভিপি সমর্থকদের বিশ্ববিদ্যালয়ের গেটে আটকে দেওয়া এবং তাদের মিছিল আটকানোর অভিযোগ ওঠে।