২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিক যুগলের ভিডিয়ো ভাইরালের হুমকি, তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ নাবালিকাকে

বেঙ্গালুরু, ৮ মার্চ: গণধর্ষণের শিকার ১৭ বছর বয়সী এক নাবালিকা। সোমবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের সিদ্ধগঙ্গা মঠ এলাকায়। গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আমোঘা, হনুমন্থা ও প্রতাপ উত্তর কর্নাটকের বাসিন্দা। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: যোগী রাজ্যে ফের গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার ২ অভিযুক্ত

জানা গিয়েছে, ১৭ বছর বয়সী নাবালিকা তাঁর প্রেমিকের সঙ্গে সিদ্ধগঙ্গা মঠের বার্ষিক মেলায় বেড়াতে গিয়েছিলেন। মঠের কাছে একটি টিলায় বসেছিলেন প্রেমিক যুগল। সেই সময়ই তাঁদের ভিডিয়ো করতে শুরু করে অভিযুক্তরা। এরপরই যুগলকে ভয় দেখানো হয়। তাঁদের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, যুগলকে হুমকি দিয়ে নাবালিকাকে জোরপূর্বক বাইকে করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। বান্দেপালার একটি জায়গায় ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে গণধর্ষণ করে তিন অভিযুক্ত।

আরও পড়ুন: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

আরও পড়ুন: এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘গণধর্ষণের পর মেয়েটিকে সিদ্ধগঙ্গা মঠের কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। তাঁর প্রেমিক সেখান থেকে তাঁকে তুমাকুরুর জেলা সাধারণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়।’ এদিকে, নির্যাতিতা নাবালিকা সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ড: জি পরমেশ্বর জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিজেপির সঙ্গে বিবাদে জড়িত জ্যোতির্মথ শঙ্করাচার্যের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের এফআইআর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমিক যুগলের ভিডিয়ো ভাইরালের হুমকি, তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ নাবালিকাকে

আপডেট : ৮ মার্চ ২০২৪, শুক্রবার