পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে প্রথম দফার ভোট মিটেছে তার পরেই উঠল ভয়াবহ অভিযোগ। বীরভুমের শান্তিনিকেতনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রতিবাদে থানায় গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সুত্রের খবর, ওই নাবালিকা শান্তিনিকেতনের একটি হোমে থাছিল। সেখানেই বুধবার রাতে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা।
ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযোগ জানানো হয়েছে। যদিও শুক্রবার পর্যন্ত এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার ফলে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, এদিন থানায় গিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশি নজরাদারির অভাবে অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে এবং এই ধরনের ঘটনা বাড়ছে। তাই এলাকায় নজরদারি বাড়াতে হবে। তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।আরও পড়ুন:
নাবালিকার কথায়, তার সঙ্গে যা ঘটেছে তা যেন অন্যা কারোর সঙ্গে না ঘটে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে সে। এই ঘটনা নিয়ে জেলার পুলিশ সুপার সূর্য প্রসাদ যাদবের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।