পুবের কলম ওয়েব ডেস্ক: ইউসুফ আলি প্রতিষ্ঠিত লুলু হাইপার মার্কেট ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্যাপন করল বিশেষ আড়ম্বর ও উৎসবের মাধ্যমে। রিয়াধে লুলুর ‘ভারত উৎসব’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রামপ্রসাদ।
আরও পড়ুন:
জেদ্দায় একই ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল জেনারেল মুহাম্মদ শাহিদ আলম। ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় খাবার তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। ভারতীয় ব্র্যান্ডের পোশাকও লঞ্চ করা হয়।
লুলু শপিং মলের পক্ষ থেকে তিনরঙা ৭৫ মিটার কেক তৈরি করা হয়েছিল।আরও পড়ুন:
ভারত ও সউদি আরবের সঙ্গে ব্যবসায়িক মেলবন্ধন আরও মজবুত হয় এই লুলু গ্রুপের মাধ্যমে। ৫০০০ কোটি টাকার ভারতীয় সামগ্রী কেনা হয়েছে এই গ্রুপের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশে লুলু গ্রুপের ২৩৫টি হাইপার মার্কেট রয়েছে।
আরও পড়ুন:
২০ আগস্ট পর্যন্ত এই ‘উৎসব’ চালু রাখার কথা জানিয়েছেন সউদি আরব লুলু সুপার মার্কেটের ডাইরেক্টর মুহাম্মদ শাহিদ আলম।
বহু বিশিষ্ট ব্যক্তি এই উৎসবে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, ক’দিন আগে উত্তরপ্রদেশের লখনউতে লুলু সুপার মার্কেট নিয়ে হিন্দুত্ববাদীরা উঠেপড়ে লেগেছিল মুসলিম পরিচালিত এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য।আরও পড়ুন:
শুধু ভারতে নয়, সারাদুনিয়ায় বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় লখনউয়ের ঘটনা নিয়ে। পরে উত্তরপ্রদেশ সরকারের ধমক খেয়ে নীরব হয়ে যায় কট্টরবাদীরা। লুলু গ্রুপের কর্ণধার ভারতের কেরল বংশোদ্ভূত ইউসুফ আলি।