১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাওয়ে জয়ের হ্যাটট্রিক মহামেডানের

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইন্টার কাশীকে ২-০ গোলে হারিয়ে আই লিগের অ্যাওয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং। এর আগের দুটি অ্যাওয়ে ম্যাচে যথাক্রমে দিল্লি ও রাজস্থানকে হারিয়েছিল সাদাকালো ব্রিগেড। মঙ্গলবার লাখনৌয়ের একানা স্টেডিয়ামে রক্ষণ মাঝমাঠ এবং স্ট্রাইকিং জোনের একটা অনবদ্য মিশ্রণ দেখালো মহামেডান স্পোর্টিং। যদিও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হলো ৪৪ মিনিট। হাফ টাইমের এক মিনিট আগে এডি হার্নান্দেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সাদা কালো ব্রিগেড। তার ফলও এলো ৪৯ মিনিটেই। ওয়েনবাম আঙ্গুসানা গোল করে মহামেডানের হয়ে ব্যবধান বাড়ালেন। এরপর অবশ্য বেশ কিছু গোলের সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি সাদা কালো ব্রিগেড।

ছয় ম্যাচে মহামেডানের এটি পঞ্চম জয়। তাদের পয়েন্ট এখন ১৬ । ইন্টার কাশীকে হারিয়ে জয় তুলে নেওয়ায় শ্রীনিধি ও গোকুলমের থেকে ব্যবধান অনেকটা বাড়িয়ে লীগের শীর্ষস্থানেই রয়ে গেল মহামেডান।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাওয়ে জয়ের হ্যাটট্রিক মহামেডানের

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার