পুবের কলম,ওয়েবডেস্ক : ফিলিস্তিন ও দেশটির জনগণকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছে মালয়েশিয়া। এবার রাষ্ট্রসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে কথা বলবে মালয়েশিয়া। এক বিবৃতিতে দেশটির বিদেশমন্ত্রী এ কথা জানিয়েছেন। মালয়েশিয়ার বিদেশমন্ত্রী মোহাম্মদ হাসান নিউইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) মন্ত্রী পর্যায়ের উন্মুক্ত বিতর্কে মালয়েশীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এই বিতর্কে ফিলিস্তিনের চলমান চ্যালেঞ্জসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।আরও পড়ুন:
অধিবেশনে মোহাম্মদ হাসান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ার আহ্বান পুনর্ব্যক্ত করবেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধিতা করবেন এবং গাজায় মানবিক সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা বিতরণের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। মালয়েশিয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য ইসরাইলকে জবাবদিহি করতে চাপ দেবে এবং রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য হিসাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও তুলবেন মালয়েশীয় বিদেশমন্ত্রী।
আরও পড়ুন:
এক বিবৃতিতে মালয়েশিয়া বলেছে, ‘এই পদক্ষেপের লক্ষ্য ফিলিস্তিনি জনগণের নিরঙ্কুশ অধিকারের সংগ্রামকে এগিয়ে নেওয়া, যার মধ্যে তাদের নিজস্ব ভাগ্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ধারণের অধিকার রয়েছে।
এটি দীর্ঘদিন ধরে অস্বীকার করা হয়েছে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বীকৃতিটি ১৯৬৭ এর পূর্ববর্তী সীমানার উপর ভিত্তি করে দিতে হবে। এতে পূর্ব জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী ছিল।’আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গে সাক্ষাতে মোহাম্মদ হাসান গাজায় মানবিক সহায়তা প্রদানে মালয়েশিয়ার সমর্থন প্রকাশ করবেন। কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপেও সক্রিয়ভাবে জড়িত রয়েছে মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়া জানায় যে, গাজায় নৃশংসতা বন্ধ করতে এবং ইসরাইলকে বিচারের আওতায় আনার জন্য সব ধরনের উপায় ব্যবহার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: