আইভি আদক, হাওড়া: হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেলে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শুরু হয়েছে ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে।
আরও পড়ুন:
এরপর কদমতলা, পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জি টি রোড, ডবসন রোড, ড: অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হবে উত্তর হাওড়ার পিলখানা মোড়ে। শিবপুর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়া এই তিন বিধানসভা এলাকা দিয়ে যাবে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুন:

এদিকে, সালকিয়া চৌরাস্তা অবধি পদযাত্রার পর এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী ফের হাওড়া ময়দানের বাঙালবাবুর ব্রিজ সংলগ্ন সিইএসসির অফিসের সামনে থেকে জিটি রোড ধরে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন। তাঁকে দেখতে সেখানেও রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এদিন ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে প্রথম পদযাত্রার সময় এই পথ না ধরে বাঙালবাবু ব্রিজ পেরিয়ে সালকিয়া এসি মার্কেট, গোলাবাড়ি থানার সামনে দিয়ে গিয়ে পিলখানা মোড় থেকে ডানদিকে বেঁকে চৌরাস্তার আগে শেষ হয়েছিল পদযাত্রা। এরপর সন্ধ্যায় ফের হাওড়ায় এসে সিইএসসি অফিসের সামনে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, আমাকে প্রথমে এই পথের কথা বলা হয়নি। পরে এখান দিয়ে পদযাত্রা হয়নি খবর পেয়ে আমি আবার এসে পদযাত্রা করলাম।*