পুবের কলম প্রতিবেদক: আগামী ২৭ মে থেকে কলকাতার ভোট কেন্দ্রগুলির প্রচার শুরু করছেন রাজ্যের মু'্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কলকাতার উত্তর এবং দক্ষিণ দু’জায়গাতেই প্রচার করবেন তিনি। আগামী ২৭ মে বেলেঘাটা থেকে শ্যামবাজার পদযাত্রা করবেন মমতা। ২৮ মে জনসভা রয়েছে বেহালায়। ৩০ মে যাদবপুর থেকে হাজরা পদযাত্রা রয়েছে।
২৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা রয়েছে মমতার।আরও পড়ুন:
ভোট ঘোষণার পর থেকে এক টানা প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে চার দফার ভোট শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামী ২০ মে ভোট। বনগাঁস ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে ভোট রয়েছে।
একবারে শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়।আরও পড়ুন:
পঞ্চম দফার ভোট মেটার পরই কলকাতায় প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। ভোট ঘোষণার পর ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে লাগাতার প্রচার চালাচ্ছে তিনি। বাংলায় সাত দফা ভোট। উত্তর থেকে শুরু হয়েছে। তাই উত্তর দিয়েই প্রচার শুরু করেন মমতা থেকে শুরু করে আস্তে আস্তে দক্ষিণে ফিরছেন তিনি।