পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার বেশ কয়েকটি কর্মসূচী নিয়ে ৪ দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা জি ২০ প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্রের খবর অনুসারে, সোমবারেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে চলে যাবেন। আবার পরের দিনই রাজস্থানে যাবেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে আজমীর ও পুস্কর সফরে যাবেন তিনি।
ফের বুধবার দিল্লিতে আসবেন মমতা। সেখানে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন বলেই তৃণমূল সূত্রে খবর। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের ভূমিকা কী হতে চলেছে, তার খসড়া তৈরি হবে ওখানেই। এবারের সফরে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ইতিমধ্যেই কলকাতা থেকে পুস্কর পৌঁছে গেছেন ৫ আধিকারিক।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি দেখে নেবেন তারা এমনটাই জানা গেছে।এমনকি মমতার মন্দির দর্শনের সময় কোনও সাধারণ মানুষ ঢুকতে পারবে না বলে জানানো হয়েছে। গেহলটের এই সৌজন্য বোধের তারিফ করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
সূত্রের খবর অনুসারে, আগামী এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব থাকবে ভারতের হাতে। আর্থিক মন্দা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই , জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিশ্বব্যাপী প্রতিবন্ধকতার বিরুদ্ধে বিশেষ জোর দেওয়া হবে বলে। সেই সঙ্গে এই এক বছরে ভারত মোট ২০০ টি বৈঠক করবে।