পুবের কলম ওয়েবডেস্ক: সিরিয়ার আলেপ্পোর জিনদায়ার্স শহরে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘আয়াহ্’। আরবিক এই নামের অর্থ ‘মিরাকেল’ (অলৌকিক)। শিশুটি তার মাসহ তিন ভাইবোনকে হারিয়েছে। আর জন্মের পরই সব হারানো শিশুটিকে দত্তক নিতে আবেদন জানিয়েছেন কয়েক’শ মানুষ। সোমবারের ভয়াবহ ভূমিকম্পের ৫ ঘণ্টা পর সিরিয়ার হোয়াইট হেলমেট টিম আয়াহকে উদ্ধার করে ।
তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সেহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আয়াহ। হাসপাতালের স্টাফরা নিশ্চিত করেছেন, আয়াহ সুস্থ আছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, শিশু আয়াহকে উদ্ধার করে নিয়ে দৌড় দিচ্ছেন এক ব্যক্তি। তখন শিশুটির শরীরে কোনও কাপড় ছিল না। আয়াকে ডাক্তারের কাছে নিয়ে যান তার দুর সম্পর্কের এক আত্মীয়। এখন শিশু আয়াহকে দত্তক নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেহান হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন অসংখ্য মানুষ। এছাড়া সোশ্যাল সাইটেও অনেকে তাকে দত্তক নিতে চেয়েছেন। কুয়েতের এক টিভি উপস্থাপিকা সরাসরি বলেন, ‘আমি এ শিশুটির দেখাশোনা করতে চাই ও তাকে দত্তক নিতে চাই, যদি আইনগত কোনও বাধা না থাকে।’ হাসপাতালের ব্যবস্থাপক ডাক্তার খালিদ আত্তিয়া জানিয়েছেন, তাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। কিন্তু তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমি আয়াহকে কাউকে দত্তক নিতে দেব না, যতক্ষণ না পর্যন্ত তার আত্মীয়রা আসছে। আমি এখন তাকে নিজ সন্তানের মতো চিকিৎসা দিচ্ছি।’ধ্বংসস্তূপের নিচে জন্মানো শিশু আয়া-কে দত্তক নিতে বহু মানুষের আবেদন
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৬
আরও খবর
গাজায় ৭ কোটি টন ধ্বংসস্তূপ, ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২০ হাজার অবিস্ফোরিত বোমার হদিশ
মাদ্রাসায় শিক্ষক বদলির আবেদনের সময়সীমা বাড়লো
ধ্বংসস্তূপে কুরআন পেয়ে ইসলাম গ্রহণ উদ্ধারকর্মীর
বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যে গিয়ে শিরোনামে উঠে এল রোমিও-জুলির নাম
তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ১২৮ ঘণ্টা পর উদ্ধার ২ মাসের শিশু
তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ১২৮ ঘণ্টা পর উদ্ধার ২ মাসের শিশু
তুরস্ক ভূমিকম্প : ধ্বংসস্তূপ থেকে হিজাব ছাড়া বের হতে অস্বীকার মহিলার
তুরস্ক ভূমিকম্প : ধ্বংসস্তূপ থেকে হিজাব ছাড়া বের হতে অস্বীকার মহিলার
ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক
ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক
ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি
ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি
তুরস্কে ধ্বসংস্তূপ থেকে উদ্ধার নিখোঁজ গোলকিপারের নিথর দেহ
তুরস্কে ধ্বসংস্তূপ থেকে উদ্ধার নিখোঁজ গোলকিপারের নিথর দেহ
লখনউতে বহুতল বাড়ি ভেঙে মৃত ৩ জন, ধ্বংসস্তূপে আঁটকে ৪ টি পরিবার
লখনউতে বহুতল বাড়ি ভেঙে মৃত ৩ জন, ধ্বংসস্তূপে আঁটকে ৪ টি পরিবার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ