উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : লোকসভায় জিতে সুন্দরবন এলাকায় উন্নয়নে কি কি কাজ করবে এবং এবারের ভোটে মূল ইস্যু কি সে বিষয়ে বৃহস্পতিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুরের তৃনমূলের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার।
আরও পড়ুন:
এদিন এই সাংবাদিক বৈঠকে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বংকিম চন্দ্র হাজরা,কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, মন্দিরবাজারের বিধায়ক তথা সুন্দরবন তৃনমূল জেলার সভাপতি জয়দেব হালদার, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা,রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা,কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা,মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের অবজারভার শুভাশীষ চক্রবর্তী সহ আরো অনেকে।
আরও পড়ুন:
এদিন তৃনমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্প গুলো তুলে ধরেন।
তুলে ধরলেন কেন্দ্রীয় বঞ্চনায় জয়নগর রায়দীঘি রেলপথের কাজ না হওয়া,মুড়ি গঙ্গায় সেতু না হওয়া সহ একাধিক বিষয়। তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনার কথা।তিনি জিতে লোকসভা গিয়ে সুন্দরবনের উন্নয়নে আটকে থাকা কাজ গুলো আদায় করার চেষ্টা করবেন বলেও জানালেন।