২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার এমসিডি নির্বাচন, দিল্লিতে ভোর চারটে থেকে চলবে মেট্রো, ঘোষণা করা হলো ড্রাই ডে

পুবের কলম ওয়েবডেস্ক: রাত পোহালেই ৪ ডিসেম্বর, রবিবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন। ওই দিন দিল্লি মেট্রোর সমস্ত লাইনে প্রান্তিক স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সকাল ৬টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে চলাচল করবে মেট্রো। সকাল ৬টার পর রবিবারের সময়সূচি অনুযায়ী সারাদিন চলাচল করবে মেট্রো।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর এমসিডি ভোটের দিন, সমস্ত লাইনে দিল্লি মেট্রো ট্রেন পরিষেবাগুলি সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে৷ ট্রেনগুলি সকাল ৬টা পর্যন্ত সমস্ত লাইনে ৩০ মিনিটের ব্যবধানে চলবে৷ সকাল ৬টার পরে, মেট্রো গুলি চলবে সারাদিনের স্বাভাবিক রবিবারের সময়সূচী অনুযায়ী।
এদিকে, এমসিডি নির্বাচনের জন্য দিল্লিতে “ড্রাই ডে” ঘোষণা করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার জানিয়েছে, ২ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট থেকে ৪ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত ড্রাই ডে থাকবে দিল্লিতে। এরপর গণনার দিন অর্থাৎ ৭ ডিসেম্বর রাত এগারোটা পর্যন্ত থাকবে ড্রাই ডে।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

সর্বধিক পাঠিত

মাইক হাকাবির মন্তব্যে মুসলিম বিশ্বে ক্ষোভ: ইসরায়েলের ‘বাইবেলভিত্তিক অধিকার’ প্রসঙ্গ ঘিরে বিতর্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার এমসিডি নির্বাচন, দিল্লিতে ভোর চারটে থেকে চলবে মেট্রো, ঘোষণা করা হলো ড্রাই ডে

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার