পুবের কলম প্রতিবেদক: আগামী বছর শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার জন্য ৭৬৮ কোটি টাকা দিতে আগেই রাজি হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি । সেই কারণেই শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো কাজ পরিদর্শন করতে এলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি দল। ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই।
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো প্রকল্প চালু হয়েছে।আরও পড়ুন:
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড কাজ শেষের অপেক্ষায়। বউবাজার সমস্যাও কার্যত মেটার অপেক্ষায়। কাজ দেখে খুশি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি সদস্যরা।
পাশাপাশি এদিন কেএমআরসিএল কর্তাদের সঙ্গেও বৈঠক করে জাপানের ওই প্রতিনিধি দল। প্রসঙ্গত, প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার এই মেট্রো প্রকল্পে মোট খরচের ৪৫ শতাংশেরও বেশি বহন করছে জাপানের ওই সংস্থা।আরও পড়ুন:
এর আগে গত বছরেও মেট্রো প্রকল্পের কাজ খতিয়ে দেখেছিলেন সংস্থার প্রতিনিধিদলের সদস্যেরা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করা হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের। তবে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিগত কয়েক বছরে দ্রুত গতিতে এগিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ।