বিহার, ৫ ডিসেম্বর: ট্রাকের সঙ্গে পুলিশ গাড়ির সংঘর্ষ। মৃত্যু হল মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর। ঘটনায় আহত হয়েছে আরও চারজন নিরাপত্তা রক্ষী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার বিহারের রোহতাস জেলার রাস্তায় পার্কিং করে রাখাছিল একটি ট্রাক। ওই সময় বিহারের মন্ত্রী জামা খান কনভয় করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়েছি থাকা ট্রাকে সংঘর্ষ হয় একটি পুলিশ গাড়ির। ঘটনায় মৃত্যু হয় এক নিরাপত্তা রক্ষীর।
আরও পড়ুন:
আহত হন দুজন মহিলা সহ ৪ চার জন নিরাপত্তা রক্ষী। আহত হয়েছে রানী কুমারী, অর্চনা কুমারী নামের দুই মহিলা সুরক্ষা কর্মী এবং মনোজ কুমার এবং রমেশ কুমার। যদিও এখনও মৃতের পরিচয় জানা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনার তদন্ত শুরু করছে।