২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাডুর মন্দিরে ব্যবহার করা যাবে না মোবাইল, নির্দেশ  মাদ্রাজ হাইকোর্টের

পুবের কলম ওয়েব ডেস্কঃ তামিলনাডুর মন্দিরে ব্যবহার করা যাবে না মোবাইল এমনটাই নির্দেশ দিল  মাদ্রাজ হাইকোর্ট। ফলস্বরূপ সমস্ত মন্দিরে নিষিদ্ধ  ঘোষণা হল মোবাইল ফোন। উপাসনালয়ের পবিত্রতা ও শুদ্ধাচার বহাল রাখতে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।  এদিন আদালতের তরফে আরও জানানো হয়েছে, মন্দিরে আসা দর্শনার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য মন্দির চত্বরে রাখা হবে   লকার। কোর্টের নির্দেশ যাতে সবাই অক্ষরে অক্ষরে পালন করে, তা নিশ্চিত করতে  নিরাপত্তাকর্মীয় নিয়োগ করা হবে মন্দিরগুলিতে।

আরও পড়ুন: এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

উল্লেখ্য, তামিলনাডুর সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ  করার জন্য হাই কোর্টের কাছে একটি আবেদন জানান হয়। তারপরেই হাই কোর্ট   এই নির্দেশ জারি করেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। মাদ্রাজ হাইকোর্টের   বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জে সত্যনারায়ণ প্রসাদের ভিডিশন বেঞ্চের তরফে’ই এই নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা

আরও পড়ুন: তামিলনাড়ু এসআইআর: ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মোবাইল ফোন বন্ধ হওয়ার পাশাপাশি, মন্দিরে একটা ডেকোরাম বজায় রাখার জন্য ড্রেস কোডেরও সম্মতিও চেয়েছেন  মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মোবাইল ফোন নিয়ে কড়া নির্দেশিকা জারি হয়ে গিয়েছে সুব্রমণ্য স্বামী মন্দিরে। তবে এর আগে গুরুবায়ুরের শ্রীকৃষ্ণ মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির এবং তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করার উদাহরণ রয়েছে। এসব মন্দিরে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দেওয়ার জন্য আলাদা নিরাপত্তা কাউন্টার রয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তামিলনাডুর মন্দিরে ব্যবহার করা যাবে না মোবাইল, নির্দেশ  মাদ্রাজ হাইকোর্টের

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার