পুবের কলম, ওয়েবডেস্ক: ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে চিঠি পাঠালেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য । এর আগে গত অক্টোবরেও সংশ্লিষ্ট বিষয়ে ৬০ সদস্য বাইডেনকে চিঠি লিখেছিলেন। জানা গেছে, উক্ত চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখিত করা হয়েছে। এছাড়া তাঁকে আটক করা ও পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ দেওয়ার আর্জি জানিয়েছেন ওই সদস্যরা। গত ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে বলেও জানান তারা।
আরও পড়ুন:
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের পর চলতি মাসেই সমাবেশ করে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই সমাবেশে খানের মুক্তির দাবি জানানো হয়েছিল। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকার কথাও জানানো হয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সপ্তাহে জেল থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে ইমরান খান রবিবার বলেন, ওই দিন পিটিআই-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। দলে কে থাকবে আর কে থাকবে না, তা ঠিক করা হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু ইসলামাবাদ নয়, দেশজুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়। এই আবহেই ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য।
আরও পড়ুন: