পুবের কলম, ওয়েবডেস্ক: মুসল্লিদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলার পর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সাতটি মসজিদের দরজা। এরপর সেই মসজিদগুলোর প্রতিটি কোনে চলে স্যানিটাইজেশন ও সাফ-সাফাই। সবকিছু ঠিকঠাক করার পর সেই ৭টি মসজিদ পুনরায় চালু করা হয়েছে।
শনিবার দেশটির ধর্মমন্ত্রক জানায়, বাহা ও জাযান প্রদেশে দুটি করে মসজিদ খুলে দেওয়া হয়েছে এবং আসির প্রদেশ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরের সীমানায় একটি করে মসজিদ ফের কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন:
করোনা সংক্রমণের দাপটে বিগত ১৪০ দিনে দেশটির অন্তত ১,৬৭২টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়।
তবে স্যানিটাইজেশন ও সাফাই অভিযান চালানোর পর সউদির বেশকিছু মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংক্রমণ মোকাবিলায় মসজিদের কর্মচারী ও মুসল্লিদের পূর্বসতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সউদি সরকার। প্রত্যেক মুসল্লিকে তাদের নিজস্ব জায়নামায ও মাস্ক ব্যবহার করার নির্দেশের পাশাপাশি ১.৫ মিটারের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মমন্ত্রক। একইসঙ্গে মসজিদে ঢোকা বা বের হওয়ার সময়ে অযথা ভিড় না করারও পরামর্শ দেওয়া হয়েছে মুসল্লিদের।আরও পড়ুন:
উল্লেখ্য, করোনা মহামারির আকার নিলে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত মসজিদগুলির স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করে সউদি আরব। মসজিদের সাধারণ নিয়ম-কানুনে বেশকিছু বদলও ঘটে।