পুবের কলম, ওয়েবডেস্ক: উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান এবং উর্দু দৈনিক আখবার-ই-মশরিক-এর সম্পাদক জনাব নাদিমূল হক পুবের কলম-এর কার্যালয়ে এসেছিলেন। তিনি পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরানের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন। আলোচনা হয় সংবাদপত্রের সমস্যা ও সম্ভাবনা নিয়ে।

পুবের কলম-এর সাংবাদিকদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।

পুবের কলম-এর কার্যালয়ে উর্দু দৈনিক আখবার-ই-মশরিক-এর সম্পাদক জনাব নাদিমূল হক

তিনি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যও রাখেন। ছবিতে দেখা যাচ্ছে পুবের কলম পত্রিকার তরফ থেকে গুলদস্তা উপহার দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। ছবিতে রয়েছে পুবের কলম পত্রিকার ফায়সাল হাসান, নাদিমূল হক, আহমদ হাসান ইমরান।