পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে ঢ়েড় বির্তক হয়েছে দেশজুড়ে। আইনের বিরোধীতা করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও আন্দোলন ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদের ঝড় উঠেছিল আন্তজার্তিক মহলেও। এবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
রামমন্দির প্রসঙ্গ নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। অমর্ত্য সেন বলেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ সংবিধান-সহ একটি ধর্মনিরপেক্ষ দেশ। তবে শুধুমাত্র হিন্দু পরিচয়ের উপর ফোকাস করা বেশিরভাগ হিন্দুদের পক্ষে সহজ হতে পারে, তবে এটি ভারতের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুসাংস্কৃতিক প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।” বিজেপির ধর্মীয় মেরুকরণেই কার্যত তীর দেগেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁর কথায়, এই ধরনের পদক্ষেপ দেশের বহুত্ববাদী সাংস্কৃতিক প্রকৃতিকে ধ্বংস করবে।আরও পড়ুন:
মোদি সরকারের সমালোচনা করে অমর্ত্য সেন বলেন, “ভারতের শাসকদল কেবলমাত্র ধনীদের কথাই শোনে। তাদেরই গুরুত্ব দেয়। অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, ন্যূনতম চিকিৎসাটুকু পায় না যারা, লিঙ্গ বৈষম্যে যারা জর্জরিত সেই গরিবদের পাত্তা দেওয়া হয় না। তাদের কোনও উন্নয়ন হয় না।”