০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত অমর্ত্য সেন, বাড়িতেই আইসোলেশনে নোবেলজয়ী অর্থনীতিবিদ

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা সংক্রমণ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা থেকে কলকাতা ও শহরতলীতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের তরফ থেকে রাস্তাঘাটে মাস্ক পরে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বুস্টার ডোজের সময়সীমা ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে।
এই পরিস্থিতির মধ্যে করোনা আক্রান্ত হলেন নোবেলজয়ী বর্ষীয়ান অর্থনীতিবিদ অর্মত্য সেন। বর্তমানে তাঁর বয়স ৮৯ বছর। কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছেন তিনি। তার পরেই তাঁর করোনা উপসর্গ ধরা পড়ে। আপাতত তিনি তাঁর শান্তিনিকেতনের বাড়িতেই রয়েছেন।

তাঁর দ্রুত আরোগ্য কামনা  করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘শ্রদ্ধেয় অমর্ত্য দা,  আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি  দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

আরও পড়ুন: SIR-এর বিরুদ্ধে সরব অমর্ত্য সেন

বিগত কয়েকদিন ধরেই অমর্ত্য সেনের শারীরিক পরিস্থিতি বেশ খারাপ ছিল। এমনিতেই ৮৯ বছর বয়সী এই অর্থনীতিবিদের বার্ধক্যজনিত অসুখ রয়েছে। কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন নোবেলজয়ী।
শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের।

আরও পড়ুন: বহুত্ববাদী সাংস্কৃতিকে ধ্বংস করবে: CAA নিয়ে সরব অমর্ত‌্য সেন

১০ জুলাই রবিবার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনার কারণে সেই সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন তিনি।
বর্ষীয়ান অর্থনীতিবিদের করোনা আক্রান্ত হওয়ার কারণে চিন্তিত তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।

আরও পড়ুন: নোবেলজয়ী ড. ইউনূসের বিচার শুরু

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত অমর্ত্য সেন, বাড়িতেই আইসোলেশনে নোবেলজয়ী অর্থনীতিবিদ

আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার